Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত বেনজীর আহমেদ টিটো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ০০:০১ | আপডেট: ৭ জুন ২০২৬ ০০:০৩

বেনজীর আহমেদ টিটো।

টাঙ্গাইল: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ কর্মকর্তা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উর্ধ্বতন সহ-সভাপতি স্বপন ঘোষ, সহ-সভাপতি খন্দকার রাশেদুল আলম, মো. নুরুল আলম, দুলাল চন্দ্র সাহা ও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে লিখিতভাবে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) এবং সদস্য পদ এড. ফজলুর রহমান খান ও অ্যাড. মো. জহুরুল ইসলাম জহির তাদের নির্বাচিত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২ জুন) দীর্ঘ দেড় দশক পর জেলার বৃহত্তম ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়।

‘এ’ গ্রুপে ২০২ জন ভোটারের মধ্যে ১৬৯ জন ও বি গ্রুপে ২৫১ জন ভোটারের মধ্যে ২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ গ্রুপে ২৮ জন ও বি গ্রুপে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‘এ’ গ্রুপে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- বেনজীর আহমেদ, মো. নুরুল আলম, নাজমুল আহসান, শংকর সরকার, স্বপন ঘোষ, আকতার হোসেন খান, খন্দকার রাশেদুল আলম, তারেকুল ইসলাম খান ঝলক, বিশ্বজিৎ কুমার সাহা লিটন, মো. আনিছুর রহমান চৌধুরী, মো. সামছুর রহমান চৌধুরী, প্রভাত কুমার ধর, খন্দকার আব্দুল মোকাদ্দেম, দুলাল চন্দ্র সাহা, মির্জা জিয়াউর রহমান, মো. নুরুল ইসলাম রবিন, মো. আব্দুল্লাহ হেল কাফি, মো. সরোয়ার হোসেন খান।

‘বি’ গ্রুপে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- মো. রোকন উদ্দিন, সৈয়দ যুবায়ের আব্দুল্ল্যাহ, মো. ইকবাল হোসেন জুয়েল, মো. আবু সাঈদ চৌধুরী, মো. ফয়জুল ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, কাজী শফিকুল ইসলাম লিটন, মো. আরিফ হোসেন, মীর মিরাজ হোসেন, আজিম উদ্দিন রবিন, পলাশ চন্দ্র বসাক, খন্দকার নাজমুল হায়দার সৈকত।

সারাবাংলা/এসএস