Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৯:৩২

পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

কুমিল্লা: জেলার বরুড়ায় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে হাবিব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার খোশবাস ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব আদর্মপুর গ্রামের বাসিন্দা মো. আলী নেওয়াজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার কাছে চলে যায় হাবিব। এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে আশপাশে অনুসন্ধান শুরু করে। পরে ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের প্রতিনিধিরা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ের প্রতি বিশেষ নজরদারি প্রয়োজন। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, আমি কুমিল্লা আছি। এ বিষয়টি এখনো আমার নজরে আসেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর