Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৭:৩৭

জব্দ করা ইয়াবা

ঢাকা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৭ জুন) বিকেলে কোস্ট গার্ডের লে. কমান্ডার (মিডিয়া) সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

সাব্বির আলম সুজন বলেন, ‘জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর