Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ১০

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৬:৫৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোড এলাকায় ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলো- মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

নিয়াজ মেহেদী বলেন, সোমবার (২২ জুন) সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি ও একটি ব্যানার যাতে লেখা রয়েছে- ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ উদ্ধার করা হয়। গ্রেফতারদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর