Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৪:০২

সীমান্তের শূন্যরেখায় পুশ-ইনের শিকারদের অবস্থান

নওগাঁ: জেলার সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশ-ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়।

বিজ্ঞাপন

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি জানার পরপরই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে পুশ-ইনের শিকার ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা না থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সীমান্তে পুশ-ইনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্তরক্ষী পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর