Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৭:০৭ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৭:১৭

উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক। ছবি: সংগৃহীত

ঢাকা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী মিশন নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে— ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি।

বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে অনুপ্রবেশ করবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারীকে চ্যালেঞ্জ করা হলে তারা রাতের অন্ধকারে গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি পাওয়ারজেল নাইনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার ও ২টি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর