Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৭:২১

মরদেহ। প্রতীকী ছবি।

নরসিংদী: নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম। পরে তার কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি জিডি করেন। পরে বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে যে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর