Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৬:২৬

গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব আলী

রাজশাহী: কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজিব আলী (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেফতার সজিব আলী রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারি বলেন, তাকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর