Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ‘পুলিশের সোর্স’-এর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৪:৫৫

প্রতীকী ছবি।

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার বিকেলে মোবাইলফোনে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত, কিন্তু পরে আর বাড়ি ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমদী এলাকায় ময়লার স্তূপে একটি মরদেহ পড়ে আছে শুনে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে দিগন্তের স্বজনেরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আমাদের সঙ্গে কাজ করতেন। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর