Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মতিঝিলে বিদ্যুৎতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

প্রতীকী ছবি। বিদ্যুতায়িত

ঢাকা: রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইন্টারনেট লাইন টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২১) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সোয়া ২টার দিকে মতিঝিল দিলকুশা এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অলিউর ফেনী জেলার পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি বর্তমানে ফকিরাপুলের ১ নাম্বার গলিতে ভাড়া থাকতেন এবং একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন।

হাসপাতালে অলিউরের সহকর্মী মো. সুমন জানান,অলিউর দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপরের দিকে ওই যুবককে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর