Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিরুদ্ধে কথা বললেও আ.লীগের সঙ্গে আঁতাত করছে একটি দল: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২০:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এই লেবাসধারী দল মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তলে তলে তারা পতিত দোসরের সঙ্গে আঁতাত করছে। কয়েকদিন আগেও তারা জামায়াত–আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছিল, আর এখন বলছে সব আওয়ামী লীগার খারাপ নয়, ভুতের মুখে রাম রাম।’

শুক্রবার (৩ অক্টোবর) খিলগাঁও বাগিচা ও শাহজাহানপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নিজের বাসভবনে উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘কোনও রকম ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে একটি দল দেশের প্রশাসন দখল করেছে। তারা স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসাসহ সব জায়গা দখল নিয়েছে, যা স্পষ্ট দৃশ্যমান। কিন্তু কেউ সাহস করে লিখতে পারছে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, পিআরসহ কিছু অযৌক্তিক দাবির মাধ্যমে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি অভিযোগ করেছেন, এই দল নির্বাচনি কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে, কিন্তু জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে এবং মুখে এক কথা বললেও বাস্তবে ভিন্ন রূপ নিচ্ছে।

দিনব্যাপী গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের সাবেক সহসভাপতি ইউসুফ বিন জলিল কালু, সাবেক কমিশনার সাজ্জাদ জহির, আরিফুর রহমান আরিফ, ফজলে রূবায়েত পাপ্পুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর