Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাবি আদায়ে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, বন্ধ যান চলাচল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশের বেরিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে চারদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘শিক্ষকরা পুলিশের বেরিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে—আমরা সেটির অপেক্ষায় আছি।’

শিক্ষকরা পুলিশের বেরিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। ছবি: সারাবাংলা

শিক্ষকরা জানান, টানা চতুর্থ দিনের মতো কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। কিন্তু দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগে অবস্থান নিয়েছেন। তাদের ভাষায়, ‘পুলিশ বাধা দিয়েছিল, কিন্তু পরে কিছু বলেনি। পুলিশ আছে, আমরাও আছি—আন্দোলন চলবেই।’

বিজ্ঞাপন

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে রওনা দেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

গত রোববার (১২ অক্টোবর) প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর