Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ০০:২১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর মিরপুরের কালশীতে ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের চেষ্টায় মিরপুরের কালশীর বহুতল ভবনের আগুন রাত ১২টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

আর পড়ুন-মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

এর আগে, রাত ১০টা ২২মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০টা ২৭মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর