Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, আজিজ সুপার মার্কেটের সামনে সকালে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা অবস্থান করছে। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান দেন।

এর আগে, শুক্রবার জুমার পর থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল আর স্লোগানে রাতভর উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকালেও শাহবাগে অবস্থান করছেন হাদির সহযোদ্ধারা। তারা এ চত্বরে ফজরের নামাজ আদায় করেন। পরে সকালের দিকে সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি স্থগিত করে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।

সারাবাংলা/এমএমএইচ/কেকে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর