Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠানে আশপাশে হর্ন বাজালে ৩ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় হর্ন বাজালে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড দেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ উহার চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ বুঝাবে। অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) উল্লিখিত বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদন্ড) কার্যকর করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর ও ডিএমপি’র ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে সমন্বিত অভিযান (বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা: অর্থদন্ড/কারাদণ্ড) ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সকল সরকারি ও বেসরকারি গাড়ীচালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণপূর্বক বাংলাদেশ সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় গণবিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

বিএনপির আরও ১৫ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

আরো

সম্পর্কিত খবর