Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে ঈদযাত্রা
নাড়ির টানে বাড়ি ফেরা

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ২৩:৪৪ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১০:২৪

পবিত্র শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে দুয়েকদিন পরেই দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। তাই নাড়ির টানে ঘরমুখো লাখো মানুষের স্রোত। সেই স্রোত গিয়ে মিলেছে এখন রেলপথে। ট্রেনযাত্রা স্বস্তির জেনে সবাই যেন সেদিকে ছুটছে। কিন্তু দুদিন আগের স্বস্তির ভ্রমণ এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তবু মানুষকে যেতে হবে প্রিয়জনের কাছে। তাই তো ট্রেনের বগি শেষে ভিড় এখন ট্রেনের ছাদেও। ট্রেন নয় যেন এক মানবযান ছুটে চলছে। ঈদ উপলক্ষ্যে রাজধানীর টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযাত্রার ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর