Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশিষ্ট সমাজসেবী হাজী এস এম বদরুদ্দোজার ১১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২০:১৯ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ২০:২৬

বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হাজী এস এম বদরুদ্দোজা

ঢাকা: বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হাজী এস এম বদরুদ্দোজার ১১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৬ মার্চ)। ২০১৫ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর রামপুরা পাকা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

হাজী এস এম বদরুদ্দোজা বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলামের বাবা।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর