Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিশ্বে বায়ুদূষণে চতুর্থ ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১১:৩৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়তে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকি প্রকট হচ্ছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা ঢাকা আজও বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় উপরের সারিতে অবস্থান করছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৪৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এই স্কোরটি বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। বৈশ্বিক এই তালিকায় ২০৯ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এছাড়া ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৪৩ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ থাকলে তাকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০-কে ‘মাঝারি’ বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর উপরে গেলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ঢাকার বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের ফুসফুস ও শ্বাসযন্ত্রের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর