Friday 29 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির ১০ অঞ্চলে হাম-রুবেলার টিকাদান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ১১:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:১৫

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার ১০টি অঞ্চলে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর বনানীর এরশাদ মাঠে হাম-রুবেলা এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।

এ সময় টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিএসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর