Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইকরার আত্মহত্যা: ১৭ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১৬ এপ্রিল ২০২৬ ১৪:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ঢাকার মিরপুরে নিজ বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আগামী ১৭ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত এবং তার মা নাসরিন সুলতানা শিউলি আসামি হিসেবে রয়েছেন। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ১৫ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা তা জমা দিতে ব্যর্থ হন। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন নতুন করে ১৭ মে তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১ মার্চ বেলা প্রায় ১১টা ৪৫ মিনিটে আলভীর বাসা থেকে তার স্ত্রী ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরবর্তীতে হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় একই দিন রাতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর