Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ গার্মেন্টস শ্রমিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১০:৪৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট ইবনে সিনা হাসপাতালের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- করিমন (১৭), মো. নবী (১৬) ও রিফাত (১৮)।

আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে আসা পরিচিত মাহফুজুর রহমান জানান, করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডে একটি পোশাক কারখানায় কাজ করে। থাকে সেই কারখানাতেই। আর নবী থাকে ও কাজ করে সাইনবোর্ডে। বন্ধের দিন থাকায় আজ ওই তিনজন দেখা করতে মালিবাগে এসেছিল।

মালিবাগ ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত সুইচ গিয়ার দিয়ে করিমনকে আঘাত করে ফোন ছিনিয়ে নেয়। তখন আশপাশের লোকজন ঘাতকদের মধ্যে একজনকে ধরে মারধর করে। এর কিছু সময় পর পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা আরও কয়েকজনকে নিয়ে এসে এলোপাথাড়ি বাকি দুজনকে ছুরি মেরে আটকে রাখা ঘাতককে ছাড়িয়ে নিয়ে যায়।পরবর্তীতে খবর পেয়ে আহত তিনজনকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খবর পেয়ে আহত তিনজনকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদের তিনজনেরই পেটে ছুরিকাঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের তিনজনেরই পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর