Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আব্দুল্লাহপুরে বাসচাপায় ১ ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৮:৪৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর মৎস্য আড়তের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, তার বাবা আব্দুল্লাহপুর মৎস্য আড়তে পানি সরবারহের কাজ করতেন। আড়তের পাশেই থাকতেন। তাদের গ্রামের বাড়ি বগুড়ার শীবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় এলাকায়।

জিহাদ আরও জানান, সকালে তিনি ফোনে খবর পান, তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জানতে পেরেছি সকালে বাবা আড়তে যাওয়ার পর রাস্তা পার হয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন একটি বাস ও আটোরিকশার মাঝে চাপা পড়েন। তবে কেউ কেউ বলছেনে, দুই বাসের মাঝে চাপা পড়ে আহত হয়েছেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর