Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথের পরিকল্পনা, আটক ২৩

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৬:১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ও আশেপাশের এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এই মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

শুক্রবার (২২ মে) ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলের চেষ্টাকালে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টা প্রতিরোধে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিল। আজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। আটককৃতদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর