Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বিমানের যাত্রীদের উপহার ও বিশেষ খাবার পরিবেশন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ২৩:২১

ঈদে বিমানের যাত্রীদের উপহার ও বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহার দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

বৃহস্পতিবার (২৮ মে) দেশের জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি তাদের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ ও বিশেষ খাবারের আয়োজন করেছে।

ঈদের দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যাত্রীদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করা হয়। মূলত যাত্রীদের ঈদযাত্রাকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই এই আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিমানের সব অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের জন্য পরিবেশন করা হয়েছে বিশেষ ঈদ মেনু। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীসেবার মানোন্নয়নে এবং বিভিন্ন উৎসব বা বিশেষ দিনে যাত্রীবান্ধব এমন কার্যক্রম তারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সারাবাংলা/এফএন/পিটিএম