Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১১:১৭

ছবি: সারাবাংলা

ঢাকা: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই রাজধানীতে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ঘন মেঘে ঢাকা আকাশের নিচে ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু গতকাল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭৬ মিলিমিটার, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ।

আজ রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বৃষ্টির ফলে রাস্তাঘাট ডুবে যাওয়ায় পথচারীদের অবর্ণনীয় দুর্দশা পোহাতে হচ্ছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর বলেন, ‘সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘টানা বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে গতকাল এই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।’

বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর