Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর দক্ষিণখানে মিলল পরিত্যক্ত শটগান-হ্যান্ডকাফ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৮

উদ্ধার করা শটগান ও হ্যান্ডকাফ। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে দক্ষিণখান থানার মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শটগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।