ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বরের নান্নু মার্কেট মোড় থেকে ২১ লাখ টাকা মূল্যের ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ হুমায়ুন কবির হিমেল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘৭ হাজারে পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হুমায়ুন কবির হিমেলকে নান্নু মার্কেট মোড় থেকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খোলাবাড়িয়ায়।’
গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।