Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৩ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

সোহরাওয়ার্দী উদ্যান।

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- মো.জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো.সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো.তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে সহকর্মীরা।

কালবেলার মাল্টিমিডিয়া সাংবাদিক আব্দুর রহমান ঈষান জানান, আজ রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় ভিডিও করা হচ্ছিল। এ সময় ঢাবির কিছু ছাত্র আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিন সাংবাদিক আহত হয়। পরে পথচারীরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে তিন সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। এরমধ্যে জহিরুল ইসলাম কে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯

ঢাকার বাতাস আজও 'অস্বাস্থ্যকর'
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪

আজ যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১

আরো

সম্পর্কিত খবর