ঢাকা: রাজধানীতে ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন (ডিসি মিডিয়া) এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।