Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

চবি করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১১:৫০

সভাপতি রোমান ও সাধারণ সম্পাদক সবুজ।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ছাত্র অধিকার পরিষদের এক বছর মেয়াদি সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রোমান রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সবুজ মনোনীত হয়েছেন।

সোমবার (৪ মে) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি রোমান রহমান বলেন, “ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।”