Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের জয়

সারাবাংলা স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৬ ০০:০৬

প্রথম ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। ক্রিস্তিয়ানো রোনালদো স্বরূপে ফিরলেন উজবেকিস্তানের বিপক্ষেই। রোনালদোর রেকর্ড গড়ার রাতে হাফ টাইমে ৩-০ গোলে এগিয়ে পর্তুগাল।

আজ রোনালদো করলেন জোড়া গোল। প্রথম ফুটবলার হিসেবে ৬ ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন তিনি।

একই সঙ্গে ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও বনে গেলেন সিআর সেভেন। এখন বিশ্বকাপে তার গোলসংখ্যা ১০ টি। পেশাদার ফুটবলে এটি তার ৯৭৫ তম গোল।

প্রথমার্ধে আরেকটি গোল করেছিলেন নুনো মেন্দেস। দ্বিতীয় হাফে হয়েছে আরও দুটি গোল। নেমাতোভের আত্মঘাতী গোল ও রাফায়েল লিওর গোলে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বড় জয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান জানান দিল পর্তুগিজরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এফএম