Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কা, মাদরাসাছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা লাগার ঘটনায় মুস্তাকিম কামাল তামিম নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার আধুনগর ইসলামিয়া মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকার রাশেদ কামালের ছেলে।

রবিবার (১৭ মে) রাত ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সঙ্গে থাকা কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তামিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘লোহাগাড়ায় হানিফ পরিবহণের একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

৯ দিনের ছুটিতে যাচ্ছে চবি
১১ অক্টোবর ২০২৬ ১৯:০০

আরো

সম্পর্কিত খবর