Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৮:৪০

ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়ার মুহূর্ত।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সি এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আশিকুল্লাহ নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদরাসা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে অভিযুক্ত শিক্ষককে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মারকাজুল সুন্নাহ মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কোরআন শিক্ষার কথা বলে ওই ছাত্রকে নিজ কক্ষে নিয়ে শিক্ষক আশিকুল্লাহ যৌন নির্যাতন করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখানো হয়।

বিজ্ঞাপন

পরে ছাত্রটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মাদরাসাটি ঘেরাও করলে অভিযুক্ত শিক্ষক তার কক্ষ বন্ধ করে বসে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের টহল পিকআপ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

খলিশাকুণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুল্মত হোসেন বলেন, ‘মাদরাসায় বলাৎকার করেছে মাদরাসার শিক্ষক। এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মাদরাসা ঘেরাও করে রাখে। পুলিশ গিয়ে মাদরাসা শিক্ষককে থানায় নিয়ে আসে।’

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে শিক্ষককে অবরুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর