Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের হালদায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১২:৩২

মরদেহের প্রতীকী ছবি।ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের হালদা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বক্করের প্রজেক্টসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের সহায়তায় হালদা নদীতে ভাসমান অবস্থায় থাকা নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। তার পরনে কমলা রঙের কামিজ ও পায়জামা ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে মারা গেছেন এবং ভেসে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর