Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১২:৪৭

জব্দ হওয়া পিকআপভ্যান।

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের বলেন, ‘সকালে মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন বিধান মল্লিক ও তার বাবা। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পুলিশ পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে ঘাতক পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর