Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে মে মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৯:৪৮

চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে গত মে মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে। মে মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে এনসিটিতে একক মাসে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সিডিডিএল এনসিটি পরিচালনা করছে। মে মাসে হ্যান্ডলিং হওয়া কন্টেইনারের মধ্যে আমদানি পণ্য ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রফতানি পণ্য ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।

বিজ্ঞাপন

সবমিলিয়ে মাসজুড়ে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এ হিসেবে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘২০২৫ সালের ৭ জুলাই এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল টার্মিনালটির কার্যক্রমে গতি এনেছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেড এবং বিভিন্ন প্রবেশ ও বহির্গমন গেটে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তৎপরতায় কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হয়েছে।’

বর্তমানে চট্টগ্রাম বন্দরে তিনটি টার্মিনালের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে এনসিটি প্রধান কনটেইনার টার্মিনাল হিসেবে কাজ করছে। এ ছাড়া, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কার্গো বার্থেও (জিসিবি) কনটেইনারবাহী জাহাজও পরিচালিত হয়।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর