Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশুরায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পবিত্র আশুরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। উভয় সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের মনোভাব বজায় রেখে একযোগে কাজ করে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য যাতে সহযোগিতা করে।

বুধবার (২৫ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। আসন্ন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচিসমূহ সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে ডিএমপির এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখে যারা মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি পুলিশ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, বলেন, আগামী ৫ জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা অনুষ্ঠিত হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে চেষ্টা করতে হবে। তাজিয়া মিছিল শুরু থেকে ভিডিও ক্যামেরা রাখতে হবে, যেন মিছিলে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে না পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ডিপিডিসি, ডেসকো, স্বাস্থ্য অধিদফতর ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং তাজিয়া মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো