Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ট্রলারে পৌঁছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

মারধরে নিহত জেলে হেলাল হাওলাদারের মরদেহ

পটুয়াখালী: সমুদ্রে মাছ ধরার ট্রলারে পৌঁছাতে দেরি করায় মালিকপক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে। আহত জেলেরা হলেন—সাদ্দাম আকন (১৮) ও আসাদুল (২২)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল-আমিন আড়তে ঘটনাটি ঘটে। পরদিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অবস্থার অবনতি হলে আহতদের কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। নিহত হেলাল পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

নিহতের মা শেপালী বেগম ও আহত জেলেরা জানান, সকালে মন্টু ফরাজীর মালিকানাধীন ট্রলার সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত করা হয়। কিন্তু মঠবাড়িয়া থেকে আসতে গিয়ে ওই তিন জেলে দেরি করেন। রাত ৯টার পর তারা আলীপুর ঘাটে পৌঁছালে “দেরি করার অজুহাতে” ট্রলার মালিক মন্টু ফরাজীর নেতৃত্বে মালিকপক্ষের তিন ব্যক্তি তাদের ওপর বেধড়ক মারধর চালান। এরপরই জেলেদের ট্রলারে তুলে সমুদ্রে পাঠানো হয়। সমুদ্রে অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে হাসপাতালে আনা হলে হেলাল মারা যান।

বিজ্ঞাপন

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর