Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আলফাডাঙ্গায় আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২২:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফরিদপুর: জেলার আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ইউপি সদস্যসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে শনিবার তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

আসামীরা হলেন- আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরচাঁদড়া গ্রামের ইউপি সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মোল্যা (৬৭), গোপালপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি চর চান্দরা গ্রামের বাসিন্দা কাজী রুবেল (৩৫) এবং টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্যা (৩৫)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা দিনমজুর ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।

মামলায় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের আসামি করা হয়। এ মামলায় আড়াই থেকে তিন হাজার অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার অজ্ঞাত আসামি হিসেবে ওই তিন নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর