Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুরে যুবলীগ নেতা হুমায়ুন কবির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুর: রংপুরের বদরগঞ্জে সরকারের ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে বদরগঞ্জ থানা পুলিশ।

হুমায়ুন কবির লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের নেতা। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন এবং বর্তমানে উপজেলা যুবলীগের কমিটিতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাস দমন আইনে একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের পর হুমায়ুন কবির নিজের ফেসবুক আইডি থেকে সেলফিসহ একটি পোস্ট দেন, যার ক্যাপশনে লেখা ছিল—‘আমাকে পুলিশ ধরল’। এই পোস্টটি খুব অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেকে এটিকে ‘দায়িত্বহীনতা ও অপরাধীদের আচরণের নমুনা’ হিসেবে দেখছেন। কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়।

বিজ্ঞাপন

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জাহিদ সরকার বলেন, ‘সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ফেসবুক পোস্টের বিষয়ে আমি জানি না কীভাবে দিয়েছে। হয়তো তার স্ত্রী বা কেউ দিয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর