Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৭৪ লাখ টাকাসহ আটক
জামায়াত নেতাকে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে হস্তান্তর করবে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে হস্তান্তর করবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করা হয়েছে। এরপর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বেলাল উদ্দিন প্রধান আটকের পর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়, পরে বুকে ব্যথা ও হৃদরোগের আশঙ্কায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) হৃদরোগ বিভাগের সিসিইউতে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

চিকিৎসক জানান, তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকায় হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, তবে আইসিইউতে নেওয়ার মতো গুরুতর অবস্থা হয়নি। প্রয়োজনে ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করা হবে। পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর