Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে গৃহবধুকে গলাকেটে হত্যার পর পালিয়ে গেছে স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২২:২৩ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১০:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুর মীর হাজিরবাগ এলাকায় এক স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। নিহত গৃহবধুর নাম লাকি (১৭)।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামপুর মীর হাজিরবাগ পাইপ রাস্তার টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত লাকির বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। তার বাবার নাম মো. হারুন। আর তার স্বামীর নাম সজিব।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে মীর হাজিরবাগের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় ছিল মরদেহটি। তবে ঘরে কাউকে পাওয়া যায়নি। স্বামী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, স্বামী সজিবকে নিয়ে ওই বাসায় দেড়মাস ধরে ভাড়া থাকতেন লাকি। প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, গতরাতে তাদের ঘরে পারিবারিক বিষয়ে প্রচুর ঝগড়া হয়। এর পর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘরে দরজাও বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় লাকি মেঝেতে পড়ে আছে। পরে তারা থানায় খবর দেয়।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় স্বামী সজিব স্ত্রী লাকিকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর