Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি : চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেট
১১ মার্চ ২০২৬ ১৬:২৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য উদঘাটনের উদ্দেশ্যে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, একটি অভিযোগ তাদের কাছে এসেছে এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ কারণে তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, সে বিষয়ে তথ্য উদঘাটন করা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তদন্তে কারও বিরুদ্ধে প্রমাণভিত্তিক অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল থেকেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এর আগের দিন মঙ্গলবার তিনি এ কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নবনিযুক্ত প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।