Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যাত্রীবাহী স্লিপার বাসে ইয়াবা সরবরাহ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৮:০০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: যাত্রীবাহী স্লিপার বাসে বিশেষ ব্যবস্থায় সরবরাহের জন্য লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোয়াইব সরকারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ঢাকা উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা উত্তর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিলের পশ্চিম রামপুরাস্থ মোল্লা টাওয়ারের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচ থেকে ১০ হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

শামীম আহম্মেদ বলেন, আজ বৃহস্পতিবার পশ্চিম রামপুরাস্থ মোল্লা টাওয়ার এর সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচ যাত্রীবাহি বাস থেকে তল্লাশী করে আটক সোয়াইব সরকারের (৫১) স্বীকারোক্তি ও দেখানো মতে একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভেতর কালো রংয়ের টেপ ও কালো পলিথিনে মোড়ানো ৫টি পোটলার ভিতর নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সাধারণ যাত্রীবেশে কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদকব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। গ্রেফতার সোয়াইব সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর