Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট 
১৫ এপ্রিল ২০২৬ ১৭:০১

মাদক ব্যবসায়ী মো. হৃদয় হোসেন

ঢাকা: ঢাকার সাভারের রাজাসন এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. হৃদয় হোসেনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-৪।
বুধবার (১৫ এপ্রিল) র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানিয়েছে, র‌্যাব গোপন সূত্রে জানতে পারে যে, সাভারের পশ্চিম রাজাসন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ র‌্যাব-৪ ওই স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় মাদক ব্যবসায়ী মো. হৃদয় হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর