Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ১১ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৬:০৬

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১টি মামলার মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। তার বিরুদ্ধে ফেনী জেলায় আরও তিনটি মামলা এবং ডিএমপির পাঁচটি মামলাসহ মোট আটটি মামলা এখনো তদন্তীন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতিদমন কমিশনে এবং সিআইডি তে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তীন রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালী, মিরপুর ও হাতির চিন্তানায় হত্যা, হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানিন সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

তিনি বলেন, মানব পাচারের মামলায় মোট ১০১ জন আসামির মধ্যে তিনি তিন নম্বর এজারভুক্ত আসামি। আমরা অনেকদিন ধরেই তার খোঁজ করতেছিলাম। সোমবার তার অবস্থান নিশ্চিত হয়ে আমার তাকে গ্রেফতার করি।

এক-এগারোর সময়ের তার বিরুদ্ধে যে অভিযোগ আপনাদের তদন্তে সেটি আসবে কিনা সাংবাদিকদের প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, আমরা পার্টিকুলার তদন্ত করি। আমাদের যে পার্টিকুলার মামলা, সে মামলার বিষয়ে তার সংশ্লিষ্টতা যতটুকু ততটুকুই আমরা ইয়ে নিয়ে এসে থাকি। তবে আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যত রাখার জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে এবং সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে।

আওয়ামী লীগ সরকারের পর অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু তিনি দেশেই ছিলেন কি না? তাকে জিজ্ঞাসাবাদ কিছু তথ্য পাওয়া গেছে কি না- এমন প্রশ্নে তিনি আরও বলেন, এর আগেও আমরা একাধিকবার তাকে গ্রেফতারের প্রচেষ্টা নিয়েছি কিন্তু তাকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মামলাগুলো সম্প্রতিকালের না, এগুলো অনেক আগেকার মামলা। এমন না যে আমরা সম্প্রতিকালে মামলা রজু করেছি। এসব মামলার বাদী বেশিরভাগই সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর