ঢাকা: সরকারি নির্দেশে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌছিফ আহমেদ সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের চাকরি সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক শেষ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ কার্যকর করা হয়েছে।
অপসারণ করা কর্মকর্তারা হলেন- সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।