Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

স্টাফ করেসপন্ডেট
৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: নারায়ণগঞ্জের চাষাড়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলির মাঝে পড়ে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- ফতুল্লার হাজী মিছির আলী ডিগ্রি কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব (২২) ও স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো. ইমরান (১৪)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে চাষাড়া চাঁদনী হাউজের সামনে রাস্তায় এই গুলির ঘটনা ঘটে।

আহত রাকিব জানান, তার বাসা ফতুল্লার শান্তিনগর (হরিহর পাড়া)। বাসা থেকে সকালে পরীক্ষা দেওয়ার জন্য কলেজে রওনা হয়েছিলেন। বাসার কিছুটা দূরেই এলাকারই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ চলছিল। সেই সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। তখনই একজন তার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। কেন তাকে গুলি করা হয়েছে তা তিনি জানেন না। তবে রাকিব কোনো গ্রুপের সদস্য বা সমর্থক না বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

আরেক গুলিবিদ্ধ  ইমরানের বোন ইশা মনি জানান, তাদের বাসা ফতুল্লার পঞ্চবটি এলাকায়। তার ছোট ভাই স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র। ঘটনার সময় মাদরাসা থেকে হেঁটে বাসায় ফিরছিল সে। তখনই দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যায় এবং তার পেটে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে খবর সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি জানান, ডাক্তাররা জানিয়েছেন ইমরানের অবস্থা আশঙ্কাজনক। কমপক্ষে ৮ ব্যাগ রক্ত লাগবে। এরপর অপারেশন করে পেট থেকে গুলি বের করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ফতুল্লা থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর