Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৬৬ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২৩:২০

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (২২ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১০৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১৬টি ট্রাক, ২২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১০৫ টি সিএনজি ও ১৯৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ৩০ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান,২৬ টি সিএনজি, ১০৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭ টি বাস, ৫ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি, ১৩০ টি মোটরসাইকেলসহ মোট ২৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১৯২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭২ টি গাড়ি ডাম্পিং ও ১৮১ টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর