Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তা‌লিকাভুক্ত সন্ত্রাসী‌দের ছ‌বি প্রকাশ করা হবে: ডিএম‌পি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২০:৩৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২১:২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার বলেছেন, তা‌লিকাভুক্ত সন্ত্রাসী‌দের ছ‌বি প্রকাশ করা হবে। এ ছাড়া, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএম‌পি ক‌মিশনার বলেন, ‘তা‌লিকাভুক্ত সন্ত্রাসী‌দের ছ‌বি প্রকাশ করা হ‌বে। সাধারণ মানুষ‌কে সন্ত্রাসী‌দের তথ‌্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। ডিএমপি অচি‌রেই হো‌টে‌ল, রেস্টু‌রেন্টের ম‌্যা‌নেজার ও মা‌লিক‌দের তথ‌্য এবং বাসাবা‌ড়ির ভাড়া‌টিয়াদের তথ‌্য সংক্রান্ত অ‌্যাপস চালু কর‌বে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক আহমেদ, র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানাসহ আরও অনেকে।‎

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর